টোকেন নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করার সহজ নিয়ম ২০২৬

টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড

Written by

in

ভোটার নিবন্ধন ফরমের নিচের অংশে থাকা টোকেন নাম্বার দিয়ে অনলাইন থেকে এনআইডি কার্ড বের করা যায় অনেক সহজেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু আইডি কার্ড বের করতে পারেননি, এই পোস্টটি তাদের জন্যই।

নতুন ভোটার নিবন্ধন করার সময় একটি ভোটার নিবন্ধন ফরম পূরণ করা হয়। ভোটার নিবন্ধন ফরমের নিচের অংশটি আমাদেরকে দেয়া হয়ে থাকে। এই ফরমে একটি নাম্বার থাকে যেটিকে ভোটার স্লিপ নাম্বার বা টোকেন নাম্বার বলা হয়ে থাকে। উক্ত নাম্বারটি এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায় অনেক সহজেই।

যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ডের নাম্বার সহ এসএমএস পাননি, তারা চাইলে টকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন অনেক সহজেই। তো চলুন, কীভাবে ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে হয় বিস্তারিত জেনে নেয়া যাক।

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

টোকেন নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার দুইটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতিতে শুধুমাত্র টোকেন নাম্বার ব্যবহার করে আমরা ভোটার আইডি কার্ড বের করতে পারবো এবং অপর আরেকটি পদ্ধতিতে টোকেন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার বের করার পর আমরা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবো।

টোকেন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার জানতে চাইলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে NID<স্পেস>FORM NO<স্পেস>DD-MM-YYYY এভাবে একটি ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।

এনআইডি কার্ডের নাম্বার জানা থাকলে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইট ভিজিট করে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে এবং ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফিকেশন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়।

টোকেন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। অনলাইনে আইডি কার্ড বের করতে চাইলে নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ফরম নাম্বার বা টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে চাইলে প্রথমেই https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে যেতে হবে। এরপর, প্রথম বক্সে NIDFN লিখে স্পেস না দিয়ে টোকেন নাম্বার লিখতে হবে। এরপর, DD-MM-YYYY ফরম্যাট এ জন্ম তারিখ লিখতে হবে ও ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। অতঃপর, ঠিকানা, মোবাইল এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম ধাপে ধাপে নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। অনলাইনে আইডি কার্ড বের করতে চাইলে নিম্নোক্ত ধাপগুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন।

ধাপ ১ — এনআইডি একাউন্ট রেজিস্টার

টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে হলে প্রথমেই এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। এজন্য, https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইট ভিজিট করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এরপর যে পেজ আসবে সেখানে, প্রথম বক্সে NIDFN12345678 এভাবে টোকেন নাম্বার লিখতে হবে। অতঃপর, DD-MM-YYYY ফরম্যাট এ জন্ম তারিখ লিখতে হবে এবং ছবিতে থাকা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

NID Account Registration
NID Account Registration

এরপর, একটি পপআপ আসবে। বহাল লেখার উপর ক্লিক করলে আপনার এনআইডি একাউন্ট রেজিস্টার করার প্রক্রিয়া শুরু হবে। অতঃপর, পরবর্তী ধাপ অনুসরণ করুন।

ধাপ ২ — ঠিকানা যাচাই

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য এই ধাপে আপনার ভোটার নিবন্ধন করার সময় দেয়া বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। একই ঠিকানা নির্বাচন করার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড

ধাপ ৩ — মোবাইল নাম্বার যাচাই

এই ধাপে ভোটার নিবন্ধন করার সময় দেয়া মোবাইল নাম্বার যাচাই করতে হবে। আপনার দেয়া নাম্বারটি সঙ্গে থাকলে বার্তা পাঠান বাটনে ক্লিক করে ওটিপি কোড সেন্ড করুন কিংবা নাম্বার সাথে না থাকলে নাম্বার পরিবর্তন করতে পারেন। নাম্বারে কোড সেন্ড করার পর সেটি বসিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন।

নতুন আইডি কার্ড ডাউনলোড
নতুন আইডি কার্ড ডাউনলোড
ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড
ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড

ধাপ ৪ — ফেস ভেরিফিকেশন

মোবাইল নাম্বার যাচাই করার পর একটি QR CODE দেখতে পারবেন। অন্য একটি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে NID WALLET অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর, অ্যাপটি ওপেন করে পূর্বের এই QR CODE টি স্ক্যান করে নিন। অতঃপর, স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুসরণ করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

এনআইডি কার্ড ডাউনলোড
এনআইডি কার্ড ডাউনলোড

ধাপ ৫ — একাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড

QR CODE স্ক্যান করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করা হলে দেখবেন নতুন একটি পেজে নিয়ে এসেছে। এড়িয়ে যান বাটনে ক্লিক করলে সরাসরি এনআইডি একাউন্টে ঢুকতে পারবেন। সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করলে ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করে একাউন্ট সুরক্ষিত করতে পারবেন।

NID Card Download
NID Card Download

সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করলে নিচের পেজে নিয়ে আসবে। একটি ইউনিক ইউজারনেম এবং একটি পাসওয়ার্ড দুইবার লিখে আপডেট বাটনে ক্লিক করবেন। (এতে করে, পরবর্তীতে একই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করতে পারবেন।)

NID BD Download
NID BD Download

ধাপ ৬ — ভোটার আইডি কার্ড ডাউনলোড

এরপর আপনার এনআইডি একাউন্টে নিয়ে আসা হবে। এখানে আপনি এনআইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য আবেদন করতে পারবেন। নিচের ছবির মতো দেখানো ডাউনলোড লেখার উপর ক্লিক করলে আপনার এনআইডি কার্ডের পিডিএফ ফাইল ডাউনলোড হবে।

ফরম নাম্বার দিয়ে এনআইডি ডাউনলোড
ফরম নাম্বার দিয়ে এনআইডি ডাউনলোড

অতঃপর, পিডিএফ ফাইলটি প্রিন্ট করে লেমিনেটিং করে নেয়ার মাধ্যমে সেটি ব্যবহার করতে পারবেন। এটিকেই ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বা এনআইডি অনলাইন কপি বলা হয়। উপরোক্ত এই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে অনেক সহজেই অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার নিবন্ধন করার দুই থেকে তিন মাসের মাঝে এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। যারা এসএমএস পেয়েছেন, তারা টোকেন নাম্বার এর পরিবর্তে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে উপরোক্ত পদ্ধতিগুলো একইভাবে অনুসরণ করে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

যারা এসএমএস পাননি, তারা উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করে এসএমএস করে এনআইডি কার্ডের নাম্বার জেনে নিতে পারবেন অথবা উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন।

স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম

স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইট ভিজিট করে রেজিস্টার বাটনে ক্লিক করুন। প্রথম ঘরে NIDFN123456789 এভাবে স্লিপ নাম্বার লিখুন, জন্ম তারিখ লিখুন, ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। এরপর, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে আইডি কার্ড বের করতে পারবেন।

এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় শুধু স্লিপ নাম্বার লিখলে হবেনা। NIDFN লিখতে হবে এবং সাথে স্লিপ নাম্বার লিখতে হবে। উদাহরণ – NIDFN32465829

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, একাউন্ট থাকলে লগইন করতে হবে অথবা রেজিস্টার বাটনে ক্লিক করে ভোটার স্লিপ/এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।

অতঃপর, বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে মোবাইল নাম্বার যাচাই করতে হবে। এরপর, NID Wallet অ্যাপ ব্যবহার করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অনেক সহজেই।

FAQ

ভোটার আইডি কার্ড বের করবো কিভাবে?

টোকেন নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে NID Wing এর ওয়েবসাইট থেকে ঠিকানা, মোবাইল নাম্বার, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

ভোটার আইডি কার্ড কিভাবে চেক করব?

ভোটার আইডি কার্ড চেক করার জন্য NID Wing এর ওয়েবসাইট ভিজিট করে ভোটার স্লিপ নাম্বার বা এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্টার করুন। রেজিস্টার করার সময় আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা তা জানতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কি করবেন?

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে যে স্থানে হারিয়ে গেছে উক্ত এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। এরপর, উক্ত জিডির কপি নিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করার মাধ্যমে নতুন করে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

টোকেন নাম্বার হারিয়ে গেলে করণীয় কী?

টোকেন নাম্বার হারিয়ে গেলে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। এরপর, যথাযথ তথ্য প্রদান করার মাধ্যমে আপনার ভোটার স্লিপ নাম্বার জেনে নিতে পারবেন।

কিভাবে বাংলাদেশে nid কার্ড অনলাইনে চেক করব?

বাংলাদেশের যেকোনো ভোটার নিবন্ধন করা ব্যক্তির NID কার্ড অনলাইনে চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, ভোটার স্লিপ নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অতঃপর, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই করা যাবে।

সারকথা

যারা এনআইডি কার্ডের নাম্বার জানে না বা ভুলে গেছে তারা চাইলে এই পোস্টে উল্লেখ করা পদ্ধতি অনুসরণ করে ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবে।

Comments

18 responses to “টোকেন নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করার সহজ নিয়ম ২০২৬”

  1. Nazmul Chowdhury Avatar
    Nazmul Chowdhury

    NID card download

    1. Rusho Ahmed Avatar

      পোস্টটি অনুসরণ করুন।

      1. mostafa kamal Avatar
        mostafa kamal

        please help me NID card download

        1. Rusho Ahmed Avatar

          পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

  2. Nazmul Chowdhury Avatar
    Nazmul Chowdhury

    NID card

  3. MD.MEZBAUZZAMAN Avatar
    MD.MEZBAUZZAMAN

    NID CARD

    1. Rusho Ahmed Avatar

      পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

  4. mostafa kamal Avatar
    mostafa kamal

    i need nid copy

    1. Rusho Ahmed Avatar

      পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

  5. mostafa kamal Avatar
    mostafa kamal

    NID card download

    1. Rusho Ahmed Avatar

      পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

  6. Abdur Rahman Avatar
    Abdur Rahman

    Smart card

    1. Rusho Ahmed Avatar

      আপনার প্রশ্নটি লিখুন।

  7. Antor Ali Avatar
    Antor Ali

    Antor Ali

    1. Rusho Ahmed Avatar

      আপনার প্রশ্নটি লিখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *