ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি এবং আইডি কার্ড পাওয়ার নিয়ম ২০২৬

ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়

Written by

in

ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন? ফরম নাম্বারও মনে নেই? কিভাবে আইডি কার্ড পাবেন জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

ভোটার নিবন্ধন করার সময় একটি ভোটার স্লিপ পাওয়া যায়। উক্ত স্লিপে একটি ফরম নাম্বার দেয়া থাকে। ভোটার আইডি কার্ড তৈরি হয়ে গেলে নিবন্ধন করার সময় দেয়া নাম্বারে এসএমএস করে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। কিন্তু, যারা এসএমএস পাননি, তারা উক্ত স্লিপে থাকা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারেন।

তবে, যারা ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন তারা কিভাবে এনআইডি একাউন্ট রেজিস্টার করবেন এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন? এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে।

ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি

ভোটার স্লিপ হারিয়ে গেলে স্লিপে থাকা নাম্বার মনে থাকলে কিংবা এনআইডি কার্ডের নাম্বার এসএমএস এর মাধ্যমে পেয়ে থাকলে আমরা সহজেই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো। কিন্তু, আপনার যদি এনআইডি কার্ডের নাম্বার না পেয়ে থাকেন কিংবা ফরম নাম্বারও মনে না থাকে, তাহলে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে।

ভোটার নিবন্ধন করার পর যে ভোটার স্লিপ দেয়া হয়, উক্ত স্লিপে থাকা ফরম নাম্বারটি যদি আপনার মনে থাকে, তাহলে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে সহজেই এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

তবে, আপনার যদি ফরম নাম্বারটিও মনে না থাকে, সেক্ষেত্রে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে বিস্তারিত তথ্য জানালে তারা আপনার এনআইডি নাম্বার বা ফরম নাম্বার দিয়ে দিবে।

এক্ষেত্রে, তারা আপনার থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বার জানতে চাইতে পারে। যেহেতু এনআইডি কার্ডের নাম্বার পাননি, তাই আপনার পুরো নাম, পিতা-মাতার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ প্রদান করবেন। তাহলে, তারা আপনার দেয়া তথ্য যাচাই করে এরপর এনআইডি কার্ডের নাম্বার কিংবা ভোটার স্লিপ নাম্বার জানিয়ে দিবে।

অতঃপর, আপনি উক্ত নাম্বার দিয়ে অনলাইনে এনআইডি একাউন্ট রেজিস্টার করে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

এনআইডি একাউন্ট রেজিস্টার করার নিয়ম

এনআইডি একাউন্ট রেজিস্টার করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। এরপর, NIDFN লিখে স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন। অতঃপর, দিন-মাস-বছর এভাবে জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোডটি লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতিতে এনআইডি অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন। ভোটার স্লিপ হারিয়ে গেলে ফরম নাম্বার সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। অথবা, অপেক্ষা করুন এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ডের নাম্বার পাওয়ার জন্য।

এই পদ্ধতিগুলো অনুসরণ করে ভোটার স্লিপ হারিয়ে গেলেও ফরম নাম্বার জেনে নিতে পারবেন এবং এনআইডি একাউন্ট নিবন্ধন করে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি এবং ভোটার স্লিপ হারিয়ে গেলে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। যারা স্লিপ হারিয়ে ফেলেছেন এবং ভোটার আইডি কার্ডের নাম্বার এসএমএস এর মাধ্যমে পাননি, তারা পোস্টটি শেষ অব্দি পড়লে সমাধান জানতে পারবেন।

Comments

2 responses to “ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি এবং আইডি কার্ড পাওয়ার নিয়ম ২০২৬”

  1. REZAUL KARIM RABBI Avatar
    REZAUL KARIM RABBI

    আসসালামু ওয়ালাইকুম।
    আমার নাম রেজাউল করিম রাব্বি।বর্তমানে আমি লন্ডনে বসবাস করছি আমার দেশের বাড়ি সিলেট গোলাপগঞ্জ।আমার এন আইডি কার্ড আমাদের গোলাপগঞ্জ উপজেলাতে আছে এখন আমি আমার এন আইডি কার্ডটি কিভাবে পেতে পারি?বর্তমানে আমি বাংলাদেশে গিয়ে উপজেলাতে উপস্থিত হয়ে কাডটি তোলা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। দয়া করে আমাকে বলবেন।যে আমার কাডটি কিভাবে তুলতে পারি।আমার বাবা বাংলাদেশে দেশে আছেন।

    1. Rusho Ahmed Avatar

      আপনার বাসায় যদি এনআইডি কার্ড থাকে, সেটির একটি ছবি তুলে নিন ভালো করে। এরপর সেটি প্রিন্ট করে নিতে পারবেন।

      যদি আইডি কার্ড না থাকে, তাহলে ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download 2025 এই পোস্টটি পড়ুন। এরপর, একইভাবে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *